ইন্টারনেট ব্যবহার করেন না এ রকম মানুষের সংখ্যা কমছে দিন দিন। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ওয়াই-ফাইয়ের ব্যবহার। আর ওয়াই-ফাই দিয়ে সামাজিক মাধ্যম , ই-মেইলসহ জরুরি কাজগুলো ঘরেই সেরে নিতে রাউটারের কোনো বিকল্প নেই। তবে নানা কারণে রাউটারের কাঙ্ক্ষিত গতি থেকে বঞ্চিত হন গ্রাহকরা। অথচ সাধারণ কিছু বিষয় অনুসরণ করলেই ইন্টারনেট সংযোগের পুরো গতিটাই রাউটারে পাওয়া সম্ভব। চলুন , আইটি ওয়ার্ল্ডের সৌজন্যে জেনে নিই কীভাবে রাউটারের গতি বাড়ানো যায়। ১. রাউটার রাখুন ঘরের মাঝখানে ইন্টারনেট সংযোগ নেওয়ার সময় আমরা যে জিনিসটা সবচেয়ে অবহেলা করি তা হচ্ছে অতিরিক্ত তার নেওয়া। তারের পরিমাণ কম থাকার কারণে রাউটারের জায়গা হয় ঘরের এক কোণে বা জানালার পাশে। ফলে অর্ধেক ওয়াই-ফাই সিগন্যাল রয়ে যায় বাইরে। এতে করে গতি হ্রাস পায়। কারণ ওয়াই-ফাই ছড়ায় ওমনি ডাইরেকশনালি , অর্থাৎ স্পিকার থেকে আওয়াজ যেভাবে চারদিকে ছড়িয়ে যায় , ঠিক সেইভাবে রাউটারের অ্যান্টেনাকে কেন্দ্র করে ওয়াই-ফাই চারদিকে ছড়িয়ে যায়। তাই রাউটারকে ঘরের মাঝখানে রাখার চেষ্টা করুন। ২. চোখের উচ্চতায় রাখুন শুধু যে ঘরের মাঝখানে রাখলেই রাউটারের গত...
This blog provide You, all related contents of Book, Businessman, Food, Health, Movie, Music, Photography, Sport, Technology & Travel.