এমন একটা সময় ছিল ঢালিউডে, যে সময়ে কোন নতুন সিনেমা মুক্তি পাওয়া মানেই, ওরা তিন জনের যে কেউ থাকবেই। যদিও সে সময় আর বর্তমান সময়ের মাঝে অনেক পরিবর্তন এসেছে চলচ্চিত্র শিল্পে। আর সেই পরিবর্তনের ছোঁয়ায় হারিয়েছে ওরাও। মুনমুন, ময়ূরী এবং পলি এখন কোথায় — এমন কৌতুল অতীত দর্শকের অনেকের মধ্যেই আছে। পরিচিত জন যারা চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত তাদের কাছে এসব কৌতুহলী দর্শকরা জানতে চান তারা এখন কে কোথায় আছেন। ক’দিন আগে একজন ফেসবুক ইনবক্সে জানতে চাইলেন, মুনমুন কোথায় আছে – ঢাকা নাকি বিদেশে। তার কাছে জানতে চাওয়া হলো, তিনি কি বুঝাতে চাইলেন। বললেন, এদেশের নায়িকারা যখন আর পর্দায় থাকেন না, কর্মহীন হয়ে পড়েন ইন্ডাষ্ট্রিতে তখন তারা বিদেশ চলে যান কাজের খোঁজে। অথবা বিয়ে করে সংসারী হন, যা বেশিদিন টেকেনা। টিকলেও সেটা থাকে নানা গুজব গুঞ্জনে ভরপুর। এসব কারণে তারা পত্র-পত্রিকায় অহরহ আসতে থাকেন। কিন্তু কোনও দিক থেকেই তিনি তার কৌতুহল মিটাতে পারছিলেন না। তাই প্রশ্নটির অবতারণা করেছেন। অতীতের সাড়া জাগানো, পর্দা কাঁপানো, লাস্য-রসে এবং আদিম আচরণে বিনোদন পিয়াসী দর্শকের তৃঞ্চা মেটানো নায়িকাদের হাল-হকিকত জানার কৌতুহল এমনিভাবে অন...
This blog provide You, all related contents of Book, Businessman, Food, Health, Movie, Music, Photography, Sport, Technology & Travel.