Skip to main content

রাউটারের গতি বাড়িয়ে নিন( টাইপিকাল মেথর্ড)

ইন্টারনেট ব্যবহার করেন না এ রকম মানুষের সংখ্যা কমছে দিন দিন। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ওয়াই-ফাইয়ের ব্যবহার। আর ওয়াই-ফাই দিয়ে সামাজিক মাধ্যমই-মেইলসহ জরুরি কাজগুলো ঘরেই সেরে নিতে রাউটারের কোনো বিকল্প নেই।
তবে নানা কারণে রাউটারের কাঙ্ক্ষিত গতি থেকে বঞ্চিত হন গ্রাহকরা। অথচ সাধারণ কিছু বিষয় অনুসরণ করলেই ইন্টারনেট সংযোগের পুরো গতিটাই রাউটারে পাওয়া সম্ভব। চলুনআইটি ওয়ার্ল্ডের সৌজন্যে জেনে নিই কীভাবে রাউটারের গতি বাড়ানো যায়।

১. রাউটার রাখুন ঘরের মাঝখানে
ইন্টারনেট সংযোগ নেওয়ার সময় আমরা যে জিনিসটা সবচেয়ে অবহেলা করি তা হচ্ছে অতিরিক্ত তার নেওয়া। তারের পরিমাণ কম থাকার কারণে রাউটারের জায়গা হয় ঘরের এক কোণে বা জানালার পাশে। ফলে অর্ধেক ওয়াই-ফাই সিগন্যাল রয়ে যায় বাইরে। এতে করে গতি হ্রাস পায়। কারণ ওয়াই-ফাই ছড়ায় ওমনি ডাইরেকশনালি, অর্থাৎ স্পিকার থেকে আওয়াজ যেভাবে চারদিকে ছড়িয়ে যায়, ঠিক সেইভাবে রাউটারের অ্যান্টেনাকে কেন্দ্র করে ওয়াই-ফাই চারদিকে ছড়িয়ে যায়। তাই রাউটারকে ঘরের মাঝখানে রাখার চেষ্টা করুন।

২. চোখের উচ্চতায় রাখুন
শুধু যে ঘরের মাঝখানে রাখলেই রাউটারের গতি ভালো পাবেন, তা কিন্তু নয়। উচ্চতারও এখানে যথেষ্ট ভূমিকা রয়েছে। মাটি থেকে পাঁচ ফুট উচ্চতা, অর্থাৎ চোখ বরাবর উচ্চতায় রাউটার রাখলে ভালো গতি পাওয়া যায়। পাশাপাশি রাউটারের সিগন্যালের পথে বাধা হয়ে দাঁড়ায় এমন কোনো ডিভাইস, যেমনকর্ডলেস ফোনের বেস, অন্য কোনো রাউটার, প্রিন্টার, মাইক্রোওয়েভের সঙ্গেও রাউটার রাখা ঠিক নয়।

৩. কম ডিভাইস সংযুক্ত করা
 বাড়িতে বন্ধু বা আত্মীয় আনাগোনা খুব বেশি? সবাইকে ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড দিয়ে বেড়ান? তাহলে আপনার ওয়াই-ফাইয়ের গতি কমতে বাধ্য। যদি দ্রুতগতির ইন্টারনেট সংযোগ না হয়, তাহলে একসঙ্গে অনেক বেশি ডিভাইস সংযোগ না দেওয়াই ভালো। এখন অনেক রাউটারে ডিভাইস ব্লক করার সুযোগ থাকে। যদি দেখা যায়, কোনো নির্দিষ্ট ডিভাইস অতিরিক্ত ব্যান্ডউইথ টেনে নিচ্ছে, তাহলে তাকে ব্লক করে দিন। এ ছাড়া ফ্রি ওয়াই-ফাই পেলে অনেকেরই ডাউনলোড করার শখ মাথাচাড়া দিয়ে ওঠে। এতে করেও রাউটারের গতি কমে যায়।

৪. রিপিটার ব্যবহার করা
ওয়াই-ফাইয়ের গতি বাড়িয়ে দিতে রিপিটারের জুড়ি নেই। বাজারে বা অনলাইন শপে প্রচুর রিপিটার পাওয়া যায়। রাউটারের সঙ্গে সংযুক্ত করে নেওয়াও সহজ। অনেক সময় বাড়িতে পুরোনো রাউটার থাকলে যথেষ্ট গতি পাওয়া যায় না। রাউটার এ সমস্যা থেকে সহজেই মুক্তি দেবে আপনাকে।

৫. ইউএসবি রাউটার ব্যবহার করুন

রাউটার কেনার আগে দেখে নিন, তাতে ইউএসবি পোর্ট আছে কি না। কারণ, ইউএসবি পোর্ট থাকলে তাতে এক্সটার্নাল হার্ডড্রাইভ সংযোগ করা সহজ হয়। অথবা প্রিন্টারও সংযুক্ত করতে পারেন। এতে করে ইন্টারনেট থেকে কোনো জিনিস প্রিন্ট দেওয়ার জন্য ডিভাইসের প্রয়োজন পড়বে না। ইউএসবি পোর্টসমৃদ্ধ রাউটারগুলো বেশ শক্তিশালী হয়। ফলে সিগন্যালও পাওয়া যায় ভালো।

Comments

Popular posts from this blog

Backlink তৈরি করার জন্য নির্দিষ্ট ওয়েবসাইট গুলো খুজার পদ্ধতি

Backling   তৈরি করার জন্য আমাদের দরকার ভালো মানের ওয়েবসাইট। কিন্তু এই ওয়েবসাইট আমারা পাব কোথায় ? এখন অবশ্য আমরা  Search Engine  এর কথা ভাবতেছি যেমনঃ-  Google, Yahoo, Bingo  ইত্যাদি। যদি তাই ভেবে থাকেন তবে আপনি একজন জিনিয়াস। তবে এইখানে কিছু সমস্যা আছে আর রয়েছে  Technic । সাধারণত আমরা কি করি ? আমারা যদি  Technology  সম্পর্কিত কোন  Forum  খুজতে চাই তাহলে হয়তো বা আমরা  Search Engine  এ গিয়ে লিখব ” All Technology Forum List ”   তবে সত্য বলতে এতে আপনি ভালো ফলাফল বা আপনাভ চাহিদা পূরন হবে না। # Forum Site  খুজার  Technic:- KEYWORDS  এর জায়গায় আপনার  KEYWORD  লিখুন যেমনঃ- আমি  Technology  বিষয়ক  Forum  সার্চ করব , তাহলে আমি  KEYWORD  এর জায়গায়  Technoloy  লিখে সার্চ দিব। ১।  KEYWORDS “ powered by phpbb ” inurl:/forum ২।  KEYWORDS “ powered by vbulletin ” inurl:/forum ৩।  KEYWORDS “ powered by smf ” site: /forum ৪।  KEYWORDS “ ...

প্রধানমন্ত্রীর সাথে সরাসরি ফোনে কথা বলুন (Final Step)

Contact prime minister of bangladesh আমরা অনেক সময় Google  অথবা অনেক সাইটে গিয়ে দেখি যে “কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করবেন” কিন্তু সেই লিঙ্ক এ গিয়ে দেখা যায় ‘চায়ের দামে সরবত” এই কারনে আজ আমি আপনাদের কিছু পদ্ধতি বলবো যার মাধ্যমে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করতে পারবেন। আপনি যদি বাংলাদেশের নাগরিক হন তবে অবশ্যই আপনার অধিকার রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করার। আপনি যদি তাকে কোন Mail বা সরাসরি ফোনে কথা বলতে চান তাহলে সঠিক ভাবে তথ্যগুলো Follow করুন। ১) আপনি যদি “কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে Mail পাঠাতে চান তাহলে সরাসরি www.pmo.gov.bd এই Adress এ গিয়ে পাঠাতে পারবেন। ২) আপনি যদি Fax করতে চান তাহলে  Fax: +880 29133722 এই নাম্বাররে। ৩) সাধারন মানুষ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে সরাসরি ফোনে কথা বলার জন্য এই ৩ টি নাম্বার ব্যবহার করতে পারেন ০১৫৫৫৮৮৮৫৫৫ ০১৭১১৫২০০০০ ০১৮১৯২৬০৩৭১ কিন্তু কখনো নির্দিষ্ট কারন ছাড়া ফোন দিবেন না। নিচে একটি ডেমো দেওয়া হল-কিভাবে প্রধানমন্ত্রীর কাছে Mail পাঠাবেন। Sheikh Hasina, Honorable Prime Minister Governmen...

মাইক্রোসফট অফিস (PDF DOWNLOAD)

মাইক্রোসফর্ট অফিস এর ফুল বাংলা টিউটোরিয়াল , রয়েছে   MS-Word , MS-EXCEL , Powerpont , Microsoft Access   এবং বোনাস হিসাবে  Adobe-photoshop । যেগুলো  PDF  ফাইলে রয়েছে , এবং ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে ইন্সটেন্ট ডাউনলোড হবে। প্রায় ৫০ , ০০০ রিডার এই টিউটোরিয়াল ডাউনলোড করেছেন কিন্তু কারো কমেন্ট দেখতে পেলাম না , আমারা কি একটি ধন্যবাদ ও দিতে জানি না ??? 1) Name:  MS Word- Full Bangla Tutorial File Size:  20 MB Download   2)  Name:  MS Excel- Full Bangla Tutorial File Size:  37 MB Download   3)  Name:  PowerPoint- Full Bangla Tutor File Size: 19 MB Download 4)  Name:  Microsoft Access-Bangla Tutor File Size:  9 MB Download Download More Name:  Adobe Photoshop Bnagla Tutorial File Size: 21 MB Download Read More: আউটসোর্সিং বই ( PDF) ১৮+ বইয়ের কালেকশান( 400MB) গণিতের শর্টকাট যাদু(FullVersion) ওসইও (PDF Bangla BookDownload) পোগ্রামিং (PDF BanglaBook Download) হুমায়ূন আহমেদ এর সমগ্র ব...