আসসালামুয়ালাইকুম । আশা করি ভালো আছেন । অনেকদিন ব্লগে পোস্ট করা হয় না, তবে আশা করি এখন থেকে প্রতি সপ্তাহে একটা করে পোস্ট পাবেন। আশা করি আমার ব্লগের সাথেই থাকবেন, আর আপনাদের কি ধরনের বই/পোস্ট প্রয়োজন আমাকে জানাতে পারেন । আজকের পোস্টটি আমার প্রিয় পোস্ট গুলির মধ্যে একটি কারন আমি থ্রিলার লাভার, থ্রিলার বই পড়তে আমার অসম্ভব ভালো লাগে, আমার যেমন রহস্য ভালো লাগে তেমনি ঐ রহস্যগুলো সমাধান হতে দেখতেও ভালো লাগে । আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বিখ্যাত সব বিদেশি থ্রিলার লেখকের বইয়ের বাংলা অনুবাদ । নিচের লেখাটি মোহাম্মদ নাজিম উদ্দিন এর, সুত্রঃ প্রথম আলো ব্লগ। এই লেখাটি দেওয়ার উদ্দেশ্য হল আপনাদের থ্রিলার বই কি তা জানানো । বিশ্বসাহিত্যে থ্রিলারের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। প্রকাশনা শিল্পের সবচেয়ে জনপ্রিয় আর পাঠকপ্রিয় এই ‘ জনরা ’ বা ধারাটি। নিয়মিত পাঠকদের বিরাট অংশ থ্রিলার গল্প-উপন্যাস পড়ে থাকেন। আমাদের দেশেও প্রচুর পাঠক আছেন, যাঁরা এ ধরনের লেখা পড়তে পছন্দ করেন, পড়ে বিনোদিত হন। ইদানীং অনেকেই এ ধরনের লেখার দিকে ঝুঁকে পড়ছেন। প্রতিবছর এই সংখ্যা বেড়ে দ্বিগুণও হচ্ছে। যেহেতু অন্য...
This blog provide You, all related contents of Book, Businessman, Food, Health, Movie, Music, Photography, Sport, Technology & Travel.