ক্লোন বা রেপ্লিকা মোবাইল সম্পর্কে শুনেছেন নিশ্চয়ই। ইদানীং কালে এ ধরণের পণ্যের বিষয়ে প্রায়শই শোনা যাচ্ছে। স্বল্প আয় এবং নানা ধরণের সামাজিক চর্চার কারণেই আমাদের দেশের মানুষের সস্তা পণ্যের প্রতি আকর্ষণ অন্যান্য অঞ্চলের তুলনায় বেশি। আর এই সুযোগেই ঢাকা শহরসহ সারা দেশের প্রযুক্তি পণ্যের দোকানগুলোতে দেদারসে বিক্রি হচ্ছে রেপ্লিকা ফোন। বর্তমান সময়ে কিছু সংখ্যক ক্রেতা রেপ্লিকা ফোনের ব্যাপারে জেনে-বুঝেই এ ধরণের ফোন বা ট্যাবলেট পিসি কিনছেন। কিন্তু এদের মধ্যে প্রতারিত হয়েছেন এবং হচ্ছেন, এমন ক্রেতার সংখ্যাও কিন্তু কম নয়। প্রশ্ন হলো, কিভাবে বুঝবেন আপনার ব্যবহৃত ফোনটি আসল কিনা? শুরুতে আসুন, এ বিষয়ে আরেকটু বিস্তারিত বোঝার চেষ্টা করি। ক্লোন বা রেপ্লিকা ফোনগুলো হলো কোন একটি নির্দিষ্ট মডেলের প্রতিলিপি। সাধারণত তুলনামূলক দামী এবং জনপ্রিয় মডেলগুলোরই ক্লোন তৈরী করা হয়। কিন্তু মনে রাখবেন, রেপ্লিকা হ্যান্ডসেটগুলো দেখতে ঐ নির্দিষ্ট মডেলের মত হলেও এর গুণগত মান বা কার্যক্ষমতা আসলটির মত হয় না; বরং তারচেয়ে অনেক নিম্নমানের হয়ে থাকে। ফলে, একটি রেপ্লিকা ফোন থেকে আপনি কখনোই ভাল পারফরম্যান্স আশা করতে পারেন না। বেশিরভা...
This blog provide You, all related contents of Book, Businessman, Food, Health, Movie, Music, Photography, Sport, Technology & Travel.