রূপা নামের একটি মেয়ের স্বপ্ন কিছু নর পশুর পাশবিকতার কাছে থেমে গেল। কত মেয়ে এ ভাবে প্রতিদিন প্রতি মূহুর্ত নির্যাতিত হয়। অসভ্য চিন্তা চেতনার কাছে। রাম রহিম চারশ পুরুষের লিঙ্গ কর্তন করে ছিল, নিজে একা সেবা দাসীদের ভোগ করবে আর লিঙ্গ কাটা নররা পাহারা দিয়ে রাখবে জন্য। এ যেন হারেম আমলের সেই খোজা করা দাসদের গল্প ফিরে এলো নতুন করে। যারা হারেমে নারীদের কাজ করে দিবে কিন্তু পৌরুষত্ব ফলানোর কোন সুযোগ পাবে না। শিক্ষিত পরিবার এসব সেবা গুরুদের কাছে মেয়েদের জিম্মায় রাখে। শিয়ালের কাছে মুরগি রাখার মতন। বহু আগে একবার কলকাতার কাছেই এই ধর্মগুরুর আশ্রমে নিয়ে গিয়েছিলেন বেশ শিক্ষিত সংস্কৃতিবান এক কবি দিদি। উনি যখন লম্বা হয়ে ষষ্টাঙ্গে ঘোটৎকোচের মতন দেখতে একটি গামছা পরা গুরুকে প্রণাম করছিলেন আমার শরীর কেমন রিরি করে উঠে ছিল। পছন্দ হয়নি একটুও। এই ধর্ম গুরু মোল্লা মুসল্লিদের যৌন বিষয়ক নানা কীর্তির খবর প্রায়ই দেখা যায়। বাচ্চা না হওয়া নারীরা যখন ধর্মগুরুর কাছে ঘুরে আসে তখন তারা গর্ভবতি হয়ে যায়। অবাক হয়ে ভাবি, মানুষের বিশ্বাসের জায়গা এখনও কোন সনাতন জায়গায় পরে আছে। অনেক আগে আমাদের শহরে ইয়েমেনের এক পীর এসেছিল। তার আঙ্গুল...
This blog provide You, all related contents of Book, Businessman, Food, Health, Movie, Music, Photography, Sport, Technology & Travel.