Skip to main content

Posts

Showing posts with the label Why do we get sick

আমরা কেন দ্রুত অসুস্থ হয়ে পড়ি

আপনি জানেন কি সবচেয়ে বেশি সংক্রমণ ছড়ায় আমাদের হাত থেকে ?  শরীরের বেশ কিছু অংশে ঘন ঘন হাত দেওয়ার ফলেই অসুস্থ হয়ে পড়ি আমরা। জেনে নিন শরীরের কোন অংশগুলোয় বেশি হাত দেওয়া উচিত নয়। চোখ শরীরের সবচেয়ে সংবেদনশীল অংশ চোখ। চোখে জীবাণু সংক্রমণের সম্ভাবনা সবচেয়ে বেশি হয়। তাই কখনই চোখে হাত দেওয়া উচিত নয়। চোখ কচলাবেন না। আর যদি চোখ কচলে ফেলেন তাহলে সঙ্গে সঙ্গে জল দিয়ে হাত ধুয়ে নিন। চোখে দেওয়া হাত অন্য কোথাও লাগলেও ইনফেকশন ছড়াতে পারে। কান কান কটকট করলে প্রায়ই আমরা আঙুল দিয়ে খোঁচাতে থাকি। এতে আরাম লাগে ঠিকই কিন্তু কানের ভিতর কখনই হাত দেওয়া উচিত নয়। এতে সংক্রমণ যেমন ছড়াতে পারে তেমনই ভিতরের পাতলা চামড়া ছিঁড়ে যেতে পারে। আবার কানের ভিতরে দেওয়া হাতও অন্য কোথাও দেওয়া উচিত নয়। এতে কানের নোংরা শরীরের অন্য জায়গায় লেগে ইনফেকশন ছড়াতে পারে। নাক শুনতে যতই অদ্ভুত লাগুক নাক খোঁটার অভ্যাস আমাদের অনেকেরই রয়েছে। যাঁদের এই অভ্যাস থাকে তাঁদের অসুস্থ হওয়ার প্রবণতাও বেশি হয়। নাক দিয়ে আমরা শ্বাস-প্রশ্বাস চালাই। তাই নাকে ময়লা ঢুকলে শরীর অসুস্থ হতে বাধ্য। আবার নাকের ময়লা অন্য জায়গায় লেগেও ইনফেকশন ছড়াতে পারে। মুখ মু...