কিভাবে Disk Partition করতে হয় ফরমেট না করে (How to Make A Partition in Windows without Formatting any Drive)
Disk Partition হচ্ছে কম্পিউটার এর Hard Disk কে প্রয়োজনীয় ভাগে বিভক্ত করা । এটা একটু সতর্কতার সাথে করা ভালো ,কারণ কোনো ভুল হলে আপনাকে নতুন করে Windows Setup দিতে হতে পারে । তাই নিচের নির্দেশনা গুলো ভালোভাবে লক্ষ্য করুন । ১/ Computer Icon এ Mouse এর Right Button ক্লিক করে Manage অপশন চাপুন । অথবা Start > Control Panel > System and Maintenance >Administrative Tools > Computer Management এ যেতে পারেন । (আপনাকে অবশ্যই Administrative Account থেকে log in করতে হবে ) ২/ DiskManagement এ ক্লিক করে আপনার কম্পিউটার এর যে Disk থেকে Partition করতে চাচ্ছেন সেখানে Right button ক্লিক করুন । Shrink Volume নামে একটা অপশন দেখতে পাবেন , সেটা নির্বাচন করুন । এই ধাপে আপনার Disk Size অনুযায়ি একটু সময় লাগতে পারে .ধৈর্য ধরে অপেক্ষা করুন । ৩/ আপনি যতটুকু জায়গা নিয়ে Partition করতে চাচ্ছেন তা নির্ধারণ করে Shrink চাপুন । এক্ষেত্রে মনে রাখবেন 1024 MB = 1 GB উদাহরণ স্বরূপ আমি 1024 MB অর্থাৎ 1 GB Disk Size নির্বাচন করলাম । ৪/...