Skip to main content

আমরা কেন দ্রুত অসুস্থ হয়ে পড়ি

আপনি জানেন কি সবচেয়ে বেশি সংক্রমণ ছড়ায় আমাদের হাত থেকেশরীরের বেশ কিছু অংশে ঘন ঘন হাত দেওয়ার ফলেই অসুস্থ হয়ে পড়ি আমরা। জেনে নিন শরীরের কোন অংশগুলোয় বেশি হাত দেওয়া উচিত নয়।



চোখ
শরীরের সবচেয়ে সংবেদনশীল অংশ চোখ। চোখে জীবাণু সংক্রমণের সম্ভাবনা সবচেয়ে বেশি হয়। তাই কখনই চোখে হাত দেওয়া উচিত নয়। চোখ কচলাবেন না। আর যদি চোখ কচলে ফেলেন তাহলে সঙ্গে সঙ্গে জল দিয়ে হাত ধুয়ে নিন। চোখে দেওয়া হাত অন্য কোথাও লাগলেও ইনফেকশন ছড়াতে পারে।

কান
কান কটকট করলে প্রায়ই আমরা আঙুল দিয়ে খোঁচাতে থাকি। এতে আরাম লাগে ঠিকই কিন্তু কানের ভিতর কখনই হাত দেওয়া উচিত নয়। এতে সংক্রমণ যেমন ছড়াতে পারে তেমনই ভিতরের পাতলা চামড়া ছিঁড়ে যেতে পারে। আবার কানের ভিতরে দেওয়া হাতও অন্য কোথাও দেওয়া উচিত নয়। এতে কানের নোংরা শরীরের অন্য জায়গায় লেগে ইনফেকশন ছড়াতে পারে।

নাক
শুনতে যতই অদ্ভুত লাগুক নাক খোঁটার অভ্যাস আমাদের অনেকেরই রয়েছে। যাঁদের এই অভ্যাস থাকে তাঁদের অসুস্থ হওয়ার প্রবণতাও বেশি হয়। নাক দিয়ে আমরা শ্বাস-প্রশ্বাস চালাই। তাই নাকে ময়লা ঢুকলে শরীর অসুস্থ হতে বাধ্য। আবার নাকের ময়লা অন্য জায়গায় লেগেও ইনফেকশন ছড়াতে পারে।

মুখ
মুখের ত্বক অত্যন্ত সংবেদনশীল। ঘন ঘন মুখে হাত দিলে হাতের নোংরা, জীবাণু থেকে ত্বকে নানা রকম সমস্যা হয়। আবার ব্রণ বা অন্য র‌্যাশের সমস্যা থাকলে বার বার হাত লাগলে সমস্যা আরও বেড়ে যায়। তাই যতটা সম্ভব মুখে হাত দেওয়া এড়িয়ে চলুন।

মুখের ভিতর
খাওয়ার পর দাঁতে খাবার আটকে থাকলে বা মুখের ভিতর কোনও অস্বস্তি হলে অনেকেরই মুখের ভিতর হাত দেওয়ার অভ্যাস থাকে। এই অভ্যাস অবিলম্বে ত্যাগ করুন।

নখের নীচে
নখের নীচের অংশে জমে থাকে প্রচুর ব্যাকটেরিয়া ও জীবাণু। নখ ছোট থাকলে ময়লা জমতে পারে না। বড় নখের ভিতর ময়লা জমে। যা অনেক সময় আমরা অন্য হাত দিয়ে খুঁটে খুঁটে বের করি। এর থেকেও সংক্রমণ ছড়ায়।


মলদ্বার
যতই পরিষ্কার রাখা হোক শরীরের এই অংশে বাসা বাঁধে ক্ষতিকারক ব্যাকটেরিয়া। তাই চুলকানি বা কোনও রকম অস্বস্তি যাই হোক না কেন এই অংশে হাত দেওয়া সম্পূর্ণ ত্যাগ করতে হবে। যদি কখনও হাত দিয়েও ফেলেন সঙ্গে সঙ্গে অ্যান্টিসেপটিক সাবান দিয়ে পরিষ্কার করে হাত ধুয়ে ফেলুন।

Comments

Popular posts from this blog

Backlink তৈরি করার জন্য নির্দিষ্ট ওয়েবসাইট গুলো খুজার পদ্ধতি

Backling   তৈরি করার জন্য আমাদের দরকার ভালো মানের ওয়েবসাইট। কিন্তু এই ওয়েবসাইট আমারা পাব কোথায় ? এখন অবশ্য আমরা  Search Engine  এর কথা ভাবতেছি যেমনঃ-  Google, Yahoo, Bingo  ইত্যাদি। যদি তাই ভেবে থাকেন তবে আপনি একজন জিনিয়াস। তবে এইখানে কিছু সমস্যা আছে আর রয়েছে  Technic । সাধারণত আমরা কি করি ? আমারা যদি  Technology  সম্পর্কিত কোন  Forum  খুজতে চাই তাহলে হয়তো বা আমরা  Search Engine  এ গিয়ে লিখব ” All Technology Forum List ”   তবে সত্য বলতে এতে আপনি ভালো ফলাফল বা আপনাভ চাহিদা পূরন হবে না। # Forum Site  খুজার  Technic:- KEYWORDS  এর জায়গায় আপনার  KEYWORD  লিখুন যেমনঃ- আমি  Technology  বিষয়ক  Forum  সার্চ করব , তাহলে আমি  KEYWORD  এর জায়গায়  Technoloy  লিখে সার্চ দিব। ১।  KEYWORDS “ powered by phpbb ” inurl:/forum ২।  KEYWORDS “ powered by vbulletin ” inurl:/forum ৩।  KEYWORDS “ powered by smf ” site: /forum ৪।  KEYWORDS “ ...

প্রধানমন্ত্রীর সাথে সরাসরি ফোনে কথা বলুন (Final Step)

Contact prime minister of bangladesh আমরা অনেক সময় Google  অথবা অনেক সাইটে গিয়ে দেখি যে “কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করবেন” কিন্তু সেই লিঙ্ক এ গিয়ে দেখা যায় ‘চায়ের দামে সরবত” এই কারনে আজ আমি আপনাদের কিছু পদ্ধতি বলবো যার মাধ্যমে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করতে পারবেন। আপনি যদি বাংলাদেশের নাগরিক হন তবে অবশ্যই আপনার অধিকার রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করার। আপনি যদি তাকে কোন Mail বা সরাসরি ফোনে কথা বলতে চান তাহলে সঠিক ভাবে তথ্যগুলো Follow করুন। ১) আপনি যদি “কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে Mail পাঠাতে চান তাহলে সরাসরি www.pmo.gov.bd এই Adress এ গিয়ে পাঠাতে পারবেন। ২) আপনি যদি Fax করতে চান তাহলে  Fax: +880 29133722 এই নাম্বাররে। ৩) সাধারন মানুষ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে সরাসরি ফোনে কথা বলার জন্য এই ৩ টি নাম্বার ব্যবহার করতে পারেন ০১৫৫৫৮৮৮৫৫৫ ০১৭১১৫২০০০০ ০১৮১৯২৬০৩৭১ কিন্তু কখনো নির্দিষ্ট কারন ছাড়া ফোন দিবেন না। নিচে একটি ডেমো দেওয়া হল-কিভাবে প্রধানমন্ত্রীর কাছে Mail পাঠাবেন। Sheikh Hasina, Honorable Prime Minister Governmen...

মাইক্রোসফট অফিস (PDF DOWNLOAD)

মাইক্রোসফর্ট অফিস এর ফুল বাংলা টিউটোরিয়াল , রয়েছে   MS-Word , MS-EXCEL , Powerpont , Microsoft Access   এবং বোনাস হিসাবে  Adobe-photoshop । যেগুলো  PDF  ফাইলে রয়েছে , এবং ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে ইন্সটেন্ট ডাউনলোড হবে। প্রায় ৫০ , ০০০ রিডার এই টিউটোরিয়াল ডাউনলোড করেছেন কিন্তু কারো কমেন্ট দেখতে পেলাম না , আমারা কি একটি ধন্যবাদ ও দিতে জানি না ??? 1) Name:  MS Word- Full Bangla Tutorial File Size:  20 MB Download   2)  Name:  MS Excel- Full Bangla Tutorial File Size:  37 MB Download   3)  Name:  PowerPoint- Full Bangla Tutor File Size: 19 MB Download 4)  Name:  Microsoft Access-Bangla Tutor File Size:  9 MB Download Download More Name:  Adobe Photoshop Bnagla Tutorial File Size: 21 MB Download Read More: আউটসোর্সিং বই ( PDF) ১৮+ বইয়ের কালেকশান( 400MB) গণিতের শর্টকাট যাদু(FullVersion) ওসইও (PDF Bangla BookDownload) পোগ্রামিং (PDF BanglaBook Download) হুমায়ূন আহমেদ এর সমগ্র ব...