Skip to main content

পেপাল এবং পেওনিয়ারের বিকল্প

বিভিন্ন অনলাইন মার্কেটে যেমন- আমাজন, ইবে, আলীবাবা ইত্যাদি থেকে পণ্য কিনতে এবং ফেসবুকের মত সোশাল মিডিয়ায় বিজ্ঞাপন দেবার জন্য কিংবা ডোমেন হোস্টিং কিনতে আপনার লাগবে মাস্টার কার্ড। বাংলাদেশে পেপাল এবং পেওনিয়ার তাই খুবই প্রচলিত।

তবে পেপাল কিংবা মাস্টার কার্ড পেতে অনলাইনে আবেদন করতে হয়। যা আনেকের কাছেই ঝামেলা মনে হতে পারে। এখানেই শেষ নয়, বাংলাদেশ থেকে পেপাল এপ্রুভ হয় না। তাই অনেকে বেশী ফি ব্যবহার করে পেওনিয়ার ব্যবহার করে। তাই অনলাইন লেনদেনে কেউই তেমন সন্তুষ্ট নন। তবে এখন আর চিন্তার কোন কারণ নেই। কেননা বাংলাদেশে পেপাল এবং পেওনিয়ারের বিকল্প সলিউশন এসে গেছে।




পেপাল এবং পেওনিয়ারের বিকল্প পদ্ধতি:

পেপাল এবং পেওনিয়ারের ব্যবহার আমরা করে থাকি সাধারণত –

১) অনলাইন রিটেইল শপ থেকে কেনাকাটা করতে

২) সোশ্যাল মিডিয়া ও অন্যান্য গ্লোবাল অবেবসাইটে বিজ্ঞাপন দিতে

৩) দেশের বাইরে পেমেন্ট পাঠাতে

৪) অনলাইন স্টোর থেকে সফটওয়্যার, অ্যাপ ও গেইম কিনতে

৫) ডোমেইন হোস্টিং কিনতে



এখন, এসবের সবকিছুই আপনি করতে পারবেন পেপাল এবং পেওনিয়ার ছাড়া। বিশ্বের প্রায় মিলিয়নেরও বেশি মার্চেন্ট ওয়েবসাইটে লেনদেন এখন আপনার হাতের মুঠোয়। MasterCard  আপনাকে অফার করছে বিশ্বের সবচেয়ে নিরাপদ ও অনন্য ভার্চুয়াল প্রিপেইড কার্ড। এটির দ্বারা এমন কোন কাজ নেই যা করা যাবে না। ভার্চুয়াল কার্ড ব্যবহার করা সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে সহজ। বাংলাদেশী টাকা দিয়ে এখন আপনি সবধরনের অনলাইন লেনদেন করতে পারবেন।



ভার্চুয়াল কার্ড আসলে কি ?

ভার্চুয়াল কার্ড এমন একটি কার্ড যেখানে কোন ব্যাংক একাউন্ট ছাড়াই যে কেউ রেজিস্ট্রেশন করতে পারে, সহজ ভেরিফিকেশন শেষে অল্প সময়ের মধ্যে কার্ড হাতে পাওয়া যায়, বিশ্বের যেকোনো স্থান থেকে অনলাইনে পেমেন্ট করা যায়, কোন প্রকার মাসিক বা বাৎসরিক ফি দিতে হয় না।

দ্রুত রেজিস্ট্রেশন ব্যবস্থা এবং সহজ পেমেন্ট প্রসেস এর কারণে ভার্চুয়াল কার্ডকে বিশ্বব্যাপী গ্রাহকরা সেরা অনলাইন পেমেন্ট মাধ্যম হিসেবে গ্রহন করেছেন। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ছাড়া ভার্চুয়াল প্রিপেইড কার্ড যে কেউ নিতে পারবেন, এবং যেকোনো কাজে পেমেন্ট করতে পারবে যখন খুশি তখনই! পেমেন্ট করে বসে থাকতে হবে না কতক্ষনে পৌঁছায় তা দেখার জন্য।

আপনি আপনার কার্ডে যে পরিমান টাকা লোড করবেন, তার সমই ব্যয় করতে পারবেন কোন প্রকার বাড়তি ফিস ছাড়াই। তাছাড়া এখানে আপনার সমস্ত তথ্য সম্পূর্ণ নিরাপদ, বাইরে প্রকাশ পাওয়ার কোন সুযোগ নেই। আপনার প্রত্তেকটি লেনদেনের তথ্যও গোপন রাখা হবে। শুধু তাই নয়,  বিশ্বসেরা সিকিউরিটি প্রযুক্তি ও এনক্রিপসন সিস্টেম ব্যবহার করে ভার্চুয়াল কার্ড তৈরি হয়। ফলে আপনার টাকা হ্যাক হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই।



কি কি করতে পারবেন ??

১) বিশ্বের এক মিলিয়নের বেশি সাইট থেকে অনলাইনে কেনাকাটা করতে পারবেন (যেমনঃ Amazon, E-Bay, Ali express, Rakuten, Overstock etc.)

২) আপনার অনলাইন বিজ্ঞাপন ক্যাম্পেইন এর জন্য পেমেন্ট করতে পারবেন  ( যেমনঃ Facebook, Google, Youtube, Twitter, Instagram etc.)

৩) আপনার স্মার্টফোন কিংবা কম্পিউটারে অনলাইন থেকে গেমস, অ্যাপ, টুলস, গান, সিরিজ, মুভি সহ প্রয়োজনীয় যেকোনো জিনিস কিনতে পারবেন।

৪) বিশ্বের যেকোনো প্রান্তে আপনার ইম্পোর্ট -এক্সপোর্ট বিজনেস এর জন্য অনায়াসে পেমেন্ট করুন নিরাপদে।

৫) অনলাইনে কোর্স ফি প্রদান এবং GRE, TOFEL, GMAT, SAT ইত্যাদি প্রতিযোগিতামূলক পরিক্ষার ফি প্রদান করতে পারবেন।

৬) আপনার বিদেশের মাটিতে যাওয়া, প্লেনের টিকেট কাটা, হোটেল বিল, গাড়ি ভাড়া সহ সমস্ত খরচ এখন ভার্চুয়াল কার্ড দিয়ে পরিশোধ করতে পারবেন।

৭) টপ র্যাং কিং সাইট থেকে আপনার ডোমেইন ও হোস্টিং কিনতে পারবেন। (যেমনঃ bluehost, Name.com, web.com, hostgator, Godaddy, namecheap)

৮) আপনার প্রিয় মানুষদের সারপ্রাইজ দিন দারুণ সব ভার্চুয়াল গিফট কার্ড দিয়ে। এই গিফট কার্ড ব্যবহার করে অনলাইনে কেনাকাটা করা যাবে ইচ্ছে মত।



প্রযুক্তি আপনাকে দিচ্ছে সবচেয়ে সহজ ও নিরাপদ লেনদেন ব্যবস্থা। সেদিন আর বেশী দূরে নাই যখন মানুষ মানিব্যগ কিংবা ওয়ালেট বাদ দিয়ে ব্যবহার করবে ভার্চুয়াল কার্ড।


©2017, Copyright Imran Hasan

Comments

Popular posts from this blog

Backlink তৈরি করার জন্য নির্দিষ্ট ওয়েবসাইট গুলো খুজার পদ্ধতি

Backling   তৈরি করার জন্য আমাদের দরকার ভালো মানের ওয়েবসাইট। কিন্তু এই ওয়েবসাইট আমারা পাব কোথায় ? এখন অবশ্য আমরা  Search Engine  এর কথা ভাবতেছি যেমনঃ-  Google, Yahoo, Bingo  ইত্যাদি। যদি তাই ভেবে থাকেন তবে আপনি একজন জিনিয়াস। তবে এইখানে কিছু সমস্যা আছে আর রয়েছে  Technic । সাধারণত আমরা কি করি ? আমারা যদি  Technology  সম্পর্কিত কোন  Forum  খুজতে চাই তাহলে হয়তো বা আমরা  Search Engine  এ গিয়ে লিখব ” All Technology Forum List ”   তবে সত্য বলতে এতে আপনি ভালো ফলাফল বা আপনাভ চাহিদা পূরন হবে না। # Forum Site  খুজার  Technic:- KEYWORDS  এর জায়গায় আপনার  KEYWORD  লিখুন যেমনঃ- আমি  Technology  বিষয়ক  Forum  সার্চ করব , তাহলে আমি  KEYWORD  এর জায়গায়  Technoloy  লিখে সার্চ দিব। ১।  KEYWORDS “ powered by phpbb ” inurl:/forum ২।  KEYWORDS “ powered by vbulletin ” inurl:/forum ৩।  KEYWORDS “ powered by smf ” site: /forum ৪।  KEYWORDS “ ...

প্রধানমন্ত্রীর সাথে সরাসরি ফোনে কথা বলুন (Final Step)

Contact prime minister of bangladesh আমরা অনেক সময় Google  অথবা অনেক সাইটে গিয়ে দেখি যে “কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করবেন” কিন্তু সেই লিঙ্ক এ গিয়ে দেখা যায় ‘চায়ের দামে সরবত” এই কারনে আজ আমি আপনাদের কিছু পদ্ধতি বলবো যার মাধ্যমে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করতে পারবেন। আপনি যদি বাংলাদেশের নাগরিক হন তবে অবশ্যই আপনার অধিকার রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করার। আপনি যদি তাকে কোন Mail বা সরাসরি ফোনে কথা বলতে চান তাহলে সঠিক ভাবে তথ্যগুলো Follow করুন। ১) আপনি যদি “কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে Mail পাঠাতে চান তাহলে সরাসরি www.pmo.gov.bd এই Adress এ গিয়ে পাঠাতে পারবেন। ২) আপনি যদি Fax করতে চান তাহলে  Fax: +880 29133722 এই নাম্বাররে। ৩) সাধারন মানুষ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে সরাসরি ফোনে কথা বলার জন্য এই ৩ টি নাম্বার ব্যবহার করতে পারেন ০১৫৫৫৮৮৮৫৫৫ ০১৭১১৫২০০০০ ০১৮১৯২৬০৩৭১ কিন্তু কখনো নির্দিষ্ট কারন ছাড়া ফোন দিবেন না। নিচে একটি ডেমো দেওয়া হল-কিভাবে প্রধানমন্ত্রীর কাছে Mail পাঠাবেন। Sheikh Hasina, Honorable Prime Minister Governmen...

মাইক্রোসফট অফিস (PDF DOWNLOAD)

মাইক্রোসফর্ট অফিস এর ফুল বাংলা টিউটোরিয়াল , রয়েছে   MS-Word , MS-EXCEL , Powerpont , Microsoft Access   এবং বোনাস হিসাবে  Adobe-photoshop । যেগুলো  PDF  ফাইলে রয়েছে , এবং ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে ইন্সটেন্ট ডাউনলোড হবে। প্রায় ৫০ , ০০০ রিডার এই টিউটোরিয়াল ডাউনলোড করেছেন কিন্তু কারো কমেন্ট দেখতে পেলাম না , আমারা কি একটি ধন্যবাদ ও দিতে জানি না ??? 1) Name:  MS Word- Full Bangla Tutorial File Size:  20 MB Download   2)  Name:  MS Excel- Full Bangla Tutorial File Size:  37 MB Download   3)  Name:  PowerPoint- Full Bangla Tutor File Size: 19 MB Download 4)  Name:  Microsoft Access-Bangla Tutor File Size:  9 MB Download Download More Name:  Adobe Photoshop Bnagla Tutorial File Size: 21 MB Download Read More: আউটসোর্সিং বই ( PDF) ১৮+ বইয়ের কালেকশান( 400MB) গণিতের শর্টকাট যাদু(FullVersion) ওসইও (PDF Bangla BookDownload) পোগ্রামিং (PDF BanglaBook Download) হুমায়ূন আহমেদ এর সমগ্র ব...