Skip to main content

জেনে নেই বিপদ সংকেত গুলোর মানে



আমরা অনেক সময় টিভি বা মানুষের মুখে শুনতে পারি ১নং বা ৬ নং বিপদ সংকেত, আসলে এই শব্দগুলোর মানে কি, কোটা দিয়ে কি বুঝায় আজকে আমরা সেগুলো বিস্তারিত জানব।



১নং বিপদ সংকেতঃ
এর অর্থ হলো জাহাজ ছেড়ে যাওয়ার পর দুযোগপূর্ণ আবহাওয়ার সম্মুখীন হতে পারে। দূরবর্তী এলাকায় একটি ঝড়ো হাওয়ার অঞ্চল রয়েছে, যেখানে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬১ কিমি, যা সামুদ্রিক ঝড়ে পরিণত হতে পারে।


২নং দূরবর্তী হুঁশিয়ারি সংকেত:
দূরে গভীর সাগরে একটি ঝড় সৃষ্টি হয়েছে। যেখানে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৬২-৮৮ কিমি। বন্দর এখনই ঝড়ে কবলিত হবে না। তবে বন্দর ত্যাগকারী জাহাজ পথিমধ্যে বিপদে পড়তে পারে।

৩নং স্থানীয় সতর্ক সংকেত:
বন্দর ও বন্দরে নোঙ্গর করা জাহাজগুলো দুর্যোগ কবলিত হওয়ার আশঙ্কা রয়েছে। বন্দরে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং ঘূর্ণি বাতাসের একটানা গতিবেগ ৪০-৫০ কিমি হতে পারে।
৪নং স্থানীয় হুঁশিয়ারি সংকেত:
বন্দর ঘূর্ণিঝড় কবলিত। বাতাসের সম্ভাব্য গতিবেগ ঘণ্টায় ৫১-৬১ কিমি। তবে ঘূর্ণিঝড়ের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার মত তেমন বিপদজনক অবস্থা এখনও আসেনি।

৫নং বিপদ সংকেত:
বন্দর ছোট বা মাঝারী তীব্রতার ঝঞ্জাবহুল এক সামুদ্রিক ঝড়ের কবলে নিপতিত। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৬২-৮৮ কিমি। ঝড়টি বন্দরকে বাম দিক রেখে উপকূল অতিক্রম করতে পারে।

৬নং বিপদ সংকেত:
বন্দর ছোট বা মাঝারী তীব্রতার ঝঞ্জাবহুল এক সামুদ্রিক ঝড়ের কবলে নিপতিত। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৬২-৮৮ কিমি। ঝড়টি বন্দরকে ডান দিক রেখে উপকূল অতিক্রম করতে পারে।

৭নং বিপদ সংকেত:
বন্দর ছোট বা মাঝারী তীব্রতার ঝঞ্জাবহুল এক সামুদ্রিক ঝড়ের কবলে নিপতিত। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৬২-৮৮ কিমি। ঝড়টি বন্দরকে উপর বা নিকট দিয়ে উপকূল অতিক্রম করতে পারে।

৮নং মহাবিপদ সংকেত:
বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার ঝঞ্জাবিক্ষুব্ধ ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে। ঝড়ো বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিমি বা তার ঊর্ধ্বে হতে পারে। প্রচণ্ড ঝড়টি বন্দরকে বাম দিকে রেখে উপকূল অতিক্রম করবে।

৯নং মহাবিপদ সংকেত:
বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার ঝঞ্জাবিক্ষুব্ধ ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে। ঝড়ো বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিমি বা তার ঊর্ধ্বে হতে পারে। প্রচণ্ড ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করবে।

১০ নম্বর মহাবিপদ সংকেত:
বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার ঝঞ্জাবিক্ষুব্ধ ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে। ঝড়ো বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিমি বা তার ঊর্ধ্বে হতে পারে। প্রচণ্ড ঝড়টি বন্দরের উপর বা নিকট দিয়ে উপকূল অতিক্রম করবে।

১১নং যোগাযোগ বিচ্ছিন্ন সংকেত:
আবহাওয়া বিপদ সংকেত প্রদানকারী কেন্দ্রের সঙ্গে সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং স্থানীয় কর্মকর্তা আবহাওয়া অত্যন্ত দুযোগপূর্ণ বলে মনে করেন।


নদীবন্দরের জন্য ৪টি সংকেত

১নং নৌ সতর্কতা সংকেত:
বন্দর এলাকা ক্ষণস্থায়ী ঝড়ো আবহাওয়ার কবলে নিপতিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি গতিবেগের কালবৈশাখী ক্ষেত্রেও এই সংকেত প্রদর্শিত হয়। এই সংকেত আবহাওয়ার চলতি অবস্থার উপর সতর্ক নজর রাখারও তাগিদ দেয়।

২নং নৌ হুঁশিয়ারি সংকেত:
বন্দর এলাকা নিম্নচাপের সমতূল্য তীব্রতার একটি ঝড়, যার গতিবেগ ঘণ্টায় অনুর্ধ্ব ৬১ কিমি বা একটি কালবৈশাখী ঝড়, যার বাতাসের গতিবেগ ৬১ কিমি বা তদুর্ধ্ব। নৌযান এদের যে কোনটির কবলে নিপতিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ৬৫ ফুট বা তার কম দৈর্ঘ বিশিষ্ট নৌযানকে দ্র্রুত নিরাপদ আশ্রয়ে যেতে হবে।

৩নং নৌ বিপদ সংকেত:
বন্দর এলাকা ঝড়ে কবলিত। ঘণ্টায় সর্বোচ্চ একটানা ৬২-৮৮ কিমি পর্যন্ত গতিবেগের একটি সামুদ্রিক ঝড় সহসাই বন্দর এলাকায় আঘাত হানতে পারে। সকল নৌযানকে অবিলম্বে নিরাপদ আশ্রয় গ্রহণ করতে হবে।’

৪নং নৌ-মহাবিপদ সংকেত:
বন্দর এলাকা একটি প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার সামুদ্রিক ঝড়ে কবলিত এবং সহসাই বন্দর এলাকায় আঘাত হানবে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিমি বা তদুর্ধ। সকল প্রকার নৌযানকে নিরাপদ আশ্রয়ে



কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দিয়ে সাহায্য করবেন

Comments

Popular posts from this blog

মাইক্রোসফট অফিস (PDF DOWNLOAD)

মাইক্রোসফর্ট অফিস এর ফুল বাংলা টিউটোরিয়াল , রয়েছে   MS-Word , MS-EXCEL , Powerpont , Microsoft Access   এবং বোনাস হিসাবে  Adobe-photoshop । যেগুলো  PDF  ফাইলে রয়েছে , এবং ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে ইন্সটেন্ট ডাউনলোড হবে। প্রায় ৫০ , ০০০ রিডার এই টিউটোরিয়াল ডাউনলোড করেছেন কিন্তু কারো কমেন্ট দেখতে পেলাম না , আমারা কি একটি ধন্যবাদ ও দিতে জানি না ??? 1) Name:  MS Word- Full Bangla Tutorial File Size:  20 MB Download   2)  Name:  MS Excel- Full Bangla Tutorial File Size:  37 MB Download   3)  Name:  PowerPoint- Full Bangla Tutor File Size: 19 MB Download 4)  Name:  Microsoft Access-Bangla Tutor File Size:  9 MB Download Download More Name:  Adobe Photoshop Bnagla Tutorial File Size: 21 MB Download Read More: আউটসোর্সিং বই ( PDF) ১৮+ বইয়ের কালেকশান( 400MB) গণিতের শর্টকাট যাদু(FullVersion) ওসইও (PDF Bangla BookDownload) পোগ্রামিং (PDF BanglaBook Download) হুমায়ূন আহমেদ এর সমগ্র ব...

প্রধানমন্ত্রীর সাথে সরাসরি ফোনে কথা বলুন (Final Step)

Contact prime minister of bangladesh আমরা অনেক সময় Google  অথবা অনেক সাইটে গিয়ে দেখি যে “কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করবেন” কিন্তু সেই লিঙ্ক এ গিয়ে দেখা যায় ‘চায়ের দামে সরবত” এই কারনে আজ আমি আপনাদের কিছু পদ্ধতি বলবো যার মাধ্যমে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করতে পারবেন। আপনি যদি বাংলাদেশের নাগরিক হন তবে অবশ্যই আপনার অধিকার রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করার। আপনি যদি তাকে কোন Mail বা সরাসরি ফোনে কথা বলতে চান তাহলে সঠিক ভাবে তথ্যগুলো Follow করুন। ১) আপনি যদি “কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে Mail পাঠাতে চান তাহলে সরাসরি www.pmo.gov.bd এই Adress এ গিয়ে পাঠাতে পারবেন। ২) আপনি যদি Fax করতে চান তাহলে  Fax: +880 29133722 এই নাম্বাররে। ৩) সাধারন মানুষ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে সরাসরি ফোনে কথা বলার জন্য এই ৩ টি নাম্বার ব্যবহার করতে পারেন ০১৫৫৫৮৮৮৫৫৫ ০১৭১১৫২০০০০ ০১৮১৯২৬০৩৭১ কিন্তু কখনো নির্দিষ্ট কারন ছাড়া ফোন দিবেন না। নিচে একটি ডেমো দেওয়া হল-কিভাবে প্রধানমন্ত্রীর কাছে Mail পাঠাবেন। Sheikh Hasina, Honorable Prime Minister Governmen...

Backlink তৈরি করার জন্য নির্দিষ্ট ওয়েবসাইট গুলো খুজার পদ্ধতি

Backling   তৈরি করার জন্য আমাদের দরকার ভালো মানের ওয়েবসাইট। কিন্তু এই ওয়েবসাইট আমারা পাব কোথায় ? এখন অবশ্য আমরা  Search Engine  এর কথা ভাবতেছি যেমনঃ-  Google, Yahoo, Bingo  ইত্যাদি। যদি তাই ভেবে থাকেন তবে আপনি একজন জিনিয়াস। তবে এইখানে কিছু সমস্যা আছে আর রয়েছে  Technic । সাধারণত আমরা কি করি ? আমারা যদি  Technology  সম্পর্কিত কোন  Forum  খুজতে চাই তাহলে হয়তো বা আমরা  Search Engine  এ গিয়ে লিখব ” All Technology Forum List ”   তবে সত্য বলতে এতে আপনি ভালো ফলাফল বা আপনাভ চাহিদা পূরন হবে না। # Forum Site  খুজার  Technic:- KEYWORDS  এর জায়গায় আপনার  KEYWORD  লিখুন যেমনঃ- আমি  Technology  বিষয়ক  Forum  সার্চ করব , তাহলে আমি  KEYWORD  এর জায়গায়  Technoloy  লিখে সার্চ দিব। ১।  KEYWORDS “ powered by phpbb ” inurl:/forum ২।  KEYWORDS “ powered by vbulletin ” inurl:/forum ৩।  KEYWORDS “ powered by smf ” site: /forum ৪।  KEYWORDS “ ...